Home arrow Bengali arrow Chalar Sathi Today is Wednesday, 08 September 2010 

Main Menu
Home
Advent
Who was He
Mission
Bengali
Thakur
Ideology
Researched Articles
Literature
Prayer
Photo Album and Links
Discussion Board
See-ence
God is One
DownLoads & Video
e-Bulletin
Pillars Of Existence
Satsang Global Contacts
Upcoming & Passed Event
New Books Released
Sri Sri Thakur knew the future
Guest Book
Contact us
 
You are the 593120 visitor to this website. Welcome!
Login Form





Lost Password?
No account yet? Register
Sayings of Thakur

The Message Vol-IX

To maintain and nurture that which makes the existence breathe is spiritualism.
8/14/10

 
 
 
Chalar Sathi Print E-mail
Image

সৃজন-প্রগতি

ক্ষুব্ধ-সম্বেগে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায় বিঘূর্ণিত সত্তার উচ্ছৃষ্ট-বিচ্ছুরণ-সংবিদ্ধ সংঘাতকম্পিত ছন্দে ভাসমান শক্তি-শরীরী প্রতিধ্বনিই আদিবাক্---সৃষ্টির প্রথম প্রগতি !

কম্পিত-কল,সৃজন-উৎস সেই স্ফুটবাক্ বিজৃম্ভিত-সম্বেগে,আত্ম বিচ্ছুরণে,সহসম্পদে,ভাস-বিস্ফোরণে,বহুধা-প্রকটে পর্য্যবসিত হইয়াও তাহাই থাকিলেন---অব্যক্তেরই বুকে ! --- কিন্তু সে স্পন্দনে ব্যক্ত- বিমুখ সাড়া দিল না !

স্পন্দনপ্লুত, বিপ্লব-বহ্নি, শক্তি-সমুদ্র, ঘোষ-কল,জাতবাক্ প্রকট-প্রাচুর্য্য হইয়াও তদবস্থ !-- তিনিই ঈশ্বর, আদিবাক্--পরমদৈবত !

অব্যক্তে বিরাগ-সম্বেগজ-বীচিস্পন্দিতসত্তা সংক্ষুধিত-আবেগ কম্পনে সিসৃক্ষু হইয়া উদ্বুদ্ধ-সৃজন-স্রোতে বিক্ষুব্ধ সংঘাতে ব্যাবর্ত্ত বৃত্তাভাসে চেতনোদ্দীপ্ততায় অসম-বহুল-প্রকটপরায়ণ হইলেন--- আর তিনি প্রোদিতবাক্ !---

বিচ্ছুরিত সত্তার বিশ্লিষ্ট-বিভেদান্তরালে বিক্ষুব্ধ-ব্যষ্টিতে বিভিন্ন-বোধ উপ্ত করিয়া- অনুস্যূত-আকর্ষণ-উপেক্ষায় সমত্ব হরণ করিল যে-- সে-ই অব্যক্ত !

চলার সাথী

তুমি জগতে প্লাবনের মত ঢলিয়া পড়--সেবা, উদ্যম, জীবন ও বৃদ্ধিকে লইয়া ব্যাষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া--জয়, যশ ও গৌরবের সহিত;--আর, নারী যদি চায়-ই তোমাকে তবে ছুটুক সে তার মঙ্গলশঙ্খনিনাদে সব-প্রাণ মুখরিত করিয়া তোমার দিকে,--কিন্তু সাবধান ! --- চেও না তুমি তা' !

কৃতকার্য্যতায় ক্রমাগতি

তুমি জান বা না-জান, পার বা না-পার--তোমার চেষ্টার ক্রমাগতি অটুট,অব্যাহত থাক্-- সিদ্ধির পথ খুঁজিয়া লও--কৃতার্থ হইবে, কৃতকার্য্যতা আসিবে; আর, তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবেই-- নিশ্চয় জানিও !

ভালবাসায় জ্ঞান

মানসিক স্বস্থতা এবংভালবাসা হইতেই জ্ঞান ও শুভদর্শিতার আবির্ভাব হয় --- কিন্তু দ্বন্দ্ব,অবিশ্বাস ও বিতৃষ্ণা হইতে অজ্ঞানতা ও নিরাশা প্রবণতারই সৃষ্টি হইয়া থাকে !

চরিত্র-নির্ণয়ে

তোমার চলা ও বলা-ই ব'লে দেয়--তুমি কেমন মানুষ, কী চাও -- আর, কী-ই বা পেতে পার!

সিদ্ধিলাভে

করা, লেগে থাকা, দেখা ও অনুধাবন করা -- এই কয়টিই বোধ, বিজ্ঞান, দক্ষতা ও সিদ্ধিকে প্রতিষ্ঠা করে !

পারায় 'হাঁ'

পারা আর না-পারার মধ্যে ততটুকু তফাৎ যতটুকু 'হাঁ' আর 'না' র ভিতর; -- পারাতে যে 'না' কে ডেকে আনে না, যার পারা সম্বন্ধে কোন প্রশ্ন নেই অথচ করাকে অবলম্বন করে, -- করার আনন্দে কোন-কিছুতে থেমে যায় না, সে পারে !

পারায় 'না'

আর, পারার চিন্তাকে যে 'না' কে ডেকে এনে ক'ষে নিতে চায়- 'না' যার এত বিশ্বস্ত !-- 'না' কে বাদ দিয়ে যার কোন ভাব, কোন চিন্তা, কোন কর্ম্ম-চালনাই হ'য়ে ওঠে না, পারা বা করার সাজ-সরঞ্জাম সে যতই করুক না কেন, তার সবটাই 'না' টাকে আলিঙ্গন ক'রে অবশ হ'য়ে ঘুমিয়ে পড়ে !

'না' -- এর কুটুম্বিতায়

'না' যাহার সহধর্ম্মিণী, 'হয়-না' যাহার শ্যালক, সে যদি অভিনন্দিত হয় -- দুর্দ্দশার সিংহাসন অটল থাকিবে সন্দেহ নাই !

কর্ম্মপটুতায় অনুপ্রাণতা

অনুপ্রাণতা যেখানে যত সহজ ও তরতরে--কর্ম্মপটুতা সেখানে তত স্বাভাবিক ও উদ্দাম !

সুখ

যাহাতে তোমার being-টাকে (সত্তাকে) সজীব, উন্নত ও আনন্দিত করিয়া পারিপার্শ্বিকে চারাইয়া সবাইকে উৎফুল্ল করিয়া তোলে--সুখ যদি বলিতে হয়--তাহাকেই বলা যাইতে পারে !

আলস্যে দারিদ্র্য

আলস্য, পারি না, হয়-না বা পারা-যায়-না, এ-সব চিন্তা ও চলন হইতে সাবধান ও সতর্ক থাকিও,-- কারণ, ইহারা সহজেই বংশ পরম্পরায় সংক্রামিত হয় এবং পারিপার্শ্বিক ইহাদের দ্বারা দুষ্ট হইয়া ওঠে;--ফলে, বংশ,সমাজ ও দেশ মূঢ়,মুহ্যমান ও অবসন্ন হইয়া বিশাল দরিদ্রতায় নিঃশেষ হইয়া যায় !

কাজ-পন্ডকরণে দীর্ঘসূত্রতা

দীর্ঘসূত্রতা আলস্যেরই সম্বন্ধী-- কাজ পন্ড করার গুরুঠাকুর !-- যাহা করণীয় তৎক্ষনাৎ করিয়া দীর্ঘসূত্রতাকে বিদায় করিও;-- দক্ষতা ও কার্য্যসিদ্ধি তোমার অনুচর হইবে !

লোভে

যথোপযুক্ত প্রয়োজনকে অতিক্রম করিয়া অতিরিক্তে উদগ্রীব আকাঙ্ক্ষাকেই লোভ বলা যাইতে পারে;--তুমি ঐ অতিক্রমণ হইতে সাবধান থাকিও, কারণ, উহা তোমাকে অবসন্নতায় চালাইয়া মৃত্যুতে নিঃশেষ করিতে পারে !



   
Copyright © 2010 srisrithakuranukulchandra.com All Rights Reserved.
We have 14 guests online
 
Home | Advent | Who was He | Mission | Bengali | Thakur | Ideology | Researched Articles | Literature | Prayer | Photo Album and Links | Discussion Board | See-ence | God is One | DownLoads & Video | e-Bulletin | Pillars Of Existence | Satsang Global Contacts | Upcoming & Passed Event | New Books Released | Sri Sri Thakur knew the future | Guest Book | Contact us |